প্রতিবারের মত আজকের দেখা হওয়াটাও আনকোরা ছিলো। প্রতিবারের মত আজকেও তাই মেঘগুলো বলে দিলো, প্রেম কর, প্রেম কর। প্রতিবারের মত আজকেও নিয়মকরে ঘড়ি দেখা হলো না। প্রতিবারের মতন আজকেও তাই বেলাশেষের আচারের পাস্তা আর নদীর ঐপাড়ের শিক-চা বিশ্বজয় করল।
ট্রাস্টের ঘোড়াগুলোও আজ পানের দোকান ধরে সার বেধে দাঁড়িয়ে ছিলো, মাহুতের অপেক্ষায়। বিকেল টা চৌরাস্তার সিগন্যালে এসে ঠাই দাঁড়িয়ে গেলো গল্প শেষের অপেক্ষায়। আর গল্প তো প্রারম্ভিকা পেরুতেই হিমসিম খাচ্ছিলো বাসার রিনিঝিনি তে। ঈর্ষা সুখে দিনগুলো তাই প্রশ্রয়ের প্রশংসায় সন্ধ্যা দীপ জ্বেলে গেলো।
কেবল মৌসুমি হাওয়াটাই জানিয়ে গেলো, তার সনে আজই যে প্রথম দেখা।