বারে বারে বন্ধু তোমায় দেখতে মন চায় ~~**
গতদিনের সন্ধ্যা অবধি ঘুম, বৃস্টির সাথে প্রেমের আগেই ছাড়াছাড়ি করিয়ে ছিলো। সেই বিরহ কাটতে না কাটতেই আজ ভোর থেকেই শুরু হলো অসীমের কোপাকুপি কান্না, সাথে ভারী বর্ষন আর বিকট ঘুরুম ঘুরুম। সেই তুমুল ছাটে আমার আপন আধার, ঘর দুয়ার, বিছানার চাদর আর বাউন্ডুলে পাখি ফুড়ুৎ মন, সব ছাপিয়ে বিছিয়ে আকুল ব্যাকুল ঘরপোড়া, উথাল পাথাল দুলুনিতে বেহায়া মুন্না ভাই এমবিবিএস এর গান, কোল্ড প্লে আর ঈদের নাটকে এনে ফেললো।
ঝটপট কিছু মোটিভেশনাল ভিডিও আর হারিয়ে ফেলা আমি, ব্রুনো মার্সের তালে তালে প্রশ্রয় পেলো বৃস্টি বিলাশের। ফুলবানু’স রিভেঞ্জ, মহীনের ঘোড়াগুলি ছুটে গেলো নৈঋত কোনে, লঙ্কা জয়ে। আর তাইতো কাউকে দেখা গেলো কাদাজলে, দাপ্তরিক ব্যস্ততায়, আড়িপাতায়, রিকশা রথে, এই শহুরেরই কতিপয় চেনামুখ মাড়িয়ে, হাসিমুখের অন্বেষণে। সাথে তো ছিলোই গুনগুনিয়ে আর্কের তিন টেক্কা, মনে সুখের বান। পিপড়াবিদ্যার আসরে কাল থেকে নতুন মুখের উপস্থিতি আর বেলা শেষে উপহার চায়ের কাপে সন্ধ্যা চুমু।
এই বেশ ভালোই আছি।